সন্ত্রাসের নাম করে বিরোধীরা নিজেদের হারটাকে এগিয়ে দিচ্ছে : ফিরহাদ হাকিম
সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের শেষ দিনে বিরোধীদের তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। মুর্শিদাবাদের ইসলামপুরে একটি নির্বাচনী প্রচারে ফিরহাদ বলেন, ‘সন্ত্রাসের নাম করে বিরোধীরা নিজেদের হারটাকে এগিয়ে দিচ্ছে।’ এদিন রাণীনগর ১ ও ২, ডোমকল এবং পাশ্ববর্তী এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা এই সভায় যোগ দেন। একজন কংগ্রেস প্রার্থীও কংগ্রেস ছেড়ে তৃণমূলের পতাকা তুলে নেন ফিরহাদ হাকিম-এর হাত থেকে বলে উল্লেখ। মঞ্চ থেকে সিপিআই(এম) ও কংগ্রেসকে একসুরে আক্রমণ করেন তৃণমূল নেতৃত্ব।




