‘খোকাবাবু’ বলে কটাক্ষ লোকসভায় বিরোধী দল নেতার
সাশ্রয় নিউজ ★ কলকাতা : সাগরদীঘি উপ-নির্বাচনে বাম-কংগ্রেস জোট প্রার্থী বাইরন বিশ্বাস তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে জোট শিবিরকে চমকে দিয়ে ছিলেন। কংগ্রেস ও বাম সুত্রে বিধায়ক কেনার অভিযোগ তোলা হয়। বিধানসভায় একমাত্র বিধায়কটিকে হারিয়ে কোণ ঠাঁসা কংগ্রেস। তাহলে কী সাগরদীঘি মডেল মুখ থুবড়ে পড়ল? কংগ্রেস নেতৃত্বর দাবী, “সাগরদীঘির মানুষের সঙ্গে বিধায়ক প্রতারণা করলেও দল প্রতারণা করেনি। দল সাগরদীঘির মানুষের পাশেই আছে। এবং জোট দেখিয়ে দিয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে কীভাবে জয় ছিনিয়ে নিয়ে আসতে হয়।” আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবী সহ আরও বেশ কিছু দাবী নিয়ে আদালতে অধীর চৌধূরী। আজ অধীর চৌধুরী, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক। তিনি বলেন, ‘২০২১-এ খোকাবাবু দিল্লিতে গিয়ে সব তথ্য উগরে দিয়ে এসেছেন, সেই তথ্য থেকে দিদির দলের একের পর এক নেতা গ্রেফতার হয়েছে।’
-ফাইল চিত্র




