দম্পতির মৃত্যু ঘিরে রহস্য
সাশ্রয় নিউজ ★ কোচ বিহার : এক দম্পতির মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত কোচ বিহারের মেঘলিগঞ্জে। মেঘলিগঞ্জ থানা সূত্রে খবর, মৃত দম্পতির নাম, রাজকুমার হরিজন ও মঞ্জু হরিজন। স্থানীয় মানুষজন খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে উল্লেখ, মেঝেয় পড়েছিল দম্পতির দেহ! আআত্মহত্যা? তা মৃত্যুর পেছনে অন্য কোনও রহস্য? পুলিশ এবিষয়ে কিছুই জানাতে চায়নি। তাঁরা জানান, পোস্ট মর্টেম রিপোর্ট হাতে আসলে বিষয়টা অনেকটাই খোলসা হবে। তদন্ত শুরু হয়েছে।
ছবি: প্রতীকী




