ম্যাচের তৃতীয় দিনে ব্যাট করছে ভারত
সাশ্রয় নিউজ ★ লন্ডন : লর্ডসে বিশ্ব টেস্ট চাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। ব্যাট করতে নেমেই অজি বোলারদের আক্রমণে শিকার ভারতীয় ব্যাটাররা। খেলার শুরুর ওভারেই বোল্ড হন ভারতীয় ব্যাটার ভরত। বোল্যাণ্ডকে উইকেট দেন ভরত। এদিন হাতে চোট পেয়েছেন শার্দুল ঠাকুর। ক্রিজে অজিঙ্কা রাহানে ও শার্দুল ঠাকুর। একটি ওভার বাউণ্ডারির মেরে লর্ডসের মাঠে হাফ সেঞ্চুরি করলেন অজিঙ্কা। ৬ উইকেট হারিয়ে ভারতের রান ৪৬ ওভারে ১৯১। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্রিজে শার্দুল ঠাকুর ও অজিঙ্কা রাহানে।




