ঘোষিত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে যে বিষয়গুলি সকলের জানা দরকার
সাশ্রয় নিউজ ★ কলকাতা : গতকাল বৃহস্পতিবার রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে কমিশন। কমিশনের নির্দেশিত নির্বাচন সংক্রান্ত কিছু তথ্য সকলের জানা দরকার।
নির্বাচন সম্পর্কে
👉 ৮ জুলাই ২০২৩ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন।
👉 সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ পর্ব চলবে।
👉 মনোনয়ন জমা দেওয়া যাবে (রবিবার বাদে) সকাল ১১ টা থেকে বেলা ৩ টে অবধি।
👉 ১৫ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ।

👉 ১৭ জুন মনোনয়ন যাচাই করা হবে।
👉 ২০ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
👉 প্রচার, সভা, মিটিং, মিছিল করা যাবে না রাত ১০ টা থেকে সকাল ৬ টা অবধি।
👉 ৬ জুলাই নির্বাচনী প্রচারের শেষ দিন। রাজনৈতিক দলগুলিকে ওই দিন বিকেল ৫ টা-এর ভেতর নির্বাচনী প্রচার শেষ করতে হবে।
👉 কমিশনের নির্দিষ্ট পোর্টালে নির্বাচন সংক্রান্ত যাবতীয় অভিযোগ নথিবদ্ধ করা যাবে।
👉 ভোট হবে ব্যালট বাক্সে।
ছবি : প্রতীকী




