শালবনীর সভায় NRC প্রসঙ্গে সরব মুখ্যমন্ত্রী
সাশ্রয় নিউজ ★ ঝাড়গ্রাম : এনআরসি ইস্যুতে এর আগেও সরব হয়ে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। ফের আরেকবার শালবনীর সভা থেকে এনআরসি প্রসঙ্গে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের তরফে চিঠি দিয়ে টাস্ক ফোর্স করতে বলছে। আমাকে বলছে, তুমিই একমাত্র টাস্ক ফোর্স করোনি। আমি টাস্ক ফোর্স করলে তাকে কাজে লাগাবে বাড়ি বাড়ি ঘুরে কে কোন সম্প্রদায়ের মানুষ খুঁজে দেখতে। ওদের তালিকা থেকে হিন্দু, মুসলমান, মতুয়া, শিখ কেউ বাদ যায়নি। আগুন লাগালে সবার ঘরে লাগে, তাই আগুন লাগাতে নেই’।
-ফাইল চিত্র




