লাভপুরে বোমা উদ্ধার
সাশ্রয় নিউজ ★ লাভপুর : ২০১৭ সালে বোমা বিস্ফোরণে লাভপুরে প্রাণ হারান ৯ জন। সেইসব পরিবারের শোক এখনও শুকোয়নি। তারপরও বীরভূমের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় বোমা উদ্ধারের ঘটনা ঘটে। ফের লাভপুরেই বোমা উদ্ধার। বোমা উদ্ধার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাছাকাছি স্থান থেকে বলে পুলিশ সূত্রে খবর। তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে উল্লেখ।




