দুবরাজপুরে ফরেন্সিক দল
সাশ্রয় নিউজ ★ বোলপুর : সম্প্রতি দুবরাজপুরে বিস্ফোরণ ঘটে। স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণ ঘটে ঘোড়াপাড়ার তৃণমূল কর্মীর বাড়িতে। বিস্ফোরণের পাঁচ দিন পর আজ ঘটনাস্থলে পৌঁছয় ফরেন্সিক টিম। ‘এত দেরিতে কেন ফরেন্সিক দল?’ প্রশ্ন তোলেন গ্রামবাসীরা। ফরেন্সিক দলের কর্মীরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন বলে উল্লেখ।




