তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান
সাশ্রয় নিউজ ★ ইংরেজ বজার : ফের শাসক দলে ভাঙন। রাজ্যের শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন ২০০ জন। শুক্রবার মালদার একজন তৃণমূল বুথ সভাপতি ২০০ জন কর্মী নিয়ে কংগ্রেসের পতাকা ধরেন বলে উল্লেখ। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, মুর্শিদাবাদ জেলার নওদায়, দৌলতাবাদ, বড়ঞায় অনেকেই তৃণমূল কংগ্রেস ত্যাগ করে কংগ্রেসে যোগদান করেছেন বলে উল্লেখ। যোগদানের ছবিও পোস্ট করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।




