West Bengal News : ধর্না মহিলা তৃণমূল কংগ্রেসের

SHARE:

ধর্না মহিলা তৃণমূল কংগ্রেসের

সাশ্রয় নিউজ ★ শিলিগুড়ি : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ না করার অভিযোগ করেছেন। পাশাপাশি দেখা গেছে তৃণমূল কংগ্রেসের ডায়মন্ডহারবারের সাংসাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতা ও মন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার অভিযোগ করতে। শুধু তাই নয়, এই মাসেরই ৩ মে মেয়ো রোডে ধর্নায় বসেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের শাসক দলের অন্যান্য নেতৃত্ব। এবার শিলিগুড়ির হিল রোডে ধর্নায় বসেন মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাঁরা ৩২ ঘন্টা কেন্দ্রের এ রাজ্যের বিভিন্ন খাতে বঞ্চনার বিরুদ্ধে ধর্না দেবেন বলে মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সূত্রে খবর।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন