SUVENDU ADHIKARI : তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দুর

SHARE:

তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দুর

সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস সম্পর্কে বিস্ফোরণ অভিযোগ। অভিযোগ করলেন, বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ যে, এদিন তিন বলেন, বিরোধীদল নেতাকে জেলে পুরতে ও এবং বিভিন্ন দূর্নীতি মামলা আটকানোর জন্য তৃণমূল কংগ্রেস মোটা অঙ্কের টাকা খরচ করে। শুভেন্দুর কথায়,  ‘নিয়োগ দুর্নীতি, কয়লা তদন্ত, পুর নিয়োগ দুর্নীতি তদন্ত আটকাতে ও বিরোধী দলনেতাকে জেলে ঢোকানোর চেষ্টায় আদালতে ৩৩০ কোটি খরচ করা হয়েছে। ডিয়ার লটারি গত দেড় বছরে এসবিআই ইলেকটোরাল বন্ডে ৩০০ কোটি টাকা দিয়েছে তৃণমূলকে। তৃণমূলও ফিনান্সিয়াল ডিক্লারেশনে ৩০০ কোটি ডিয়ার লটারি থেকে পেয়েছে তার উল্লেখ রয়েছে।’ শুধু এটিই নয়, অতীতেও রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী।

-ফাইল ছবি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন