নবজোয়ার কর্মসূচিতে ফের যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের সেকেণ্ড ইন কমান্ড
সাশ্রয় নিউজ ★ কলকাতা : তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচি চলছে রাজ্য জুড়ে। সেই কর্মসূচি আচমকাই থমকে যায় ডায়মন্ডহারবারের সাংসাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর কাছে সিবিআই সমন যাওয়ায়। বাঁকুড়া থেকে তিনি গত শুক্রবারই কলকাতা ফেরেন। গত শনিবার সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরা দেন। সিবিআই আধিকারিকদের টানা সাড়ে ন’ঘন্টা জেরার মুখোমুখি হন তৃণমূল কংগ্রেসের সেকেণ্ড ইন কমান্ড। ফের সোমবার যোগ দেন তাঁর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচিতে। এদিন তিনি বাঁকুড়ার ইন্দাসে বজ্রাঘাতে আহত ও মৃতদের পরিবারবর্গের সঙ্গে কথা বলেন।
-ফাইল চিত্র




