Fire Santoshpur Station Area : সন্তোষপুর স্টেশনের কাছে আগুন, বন্ধ ট্রেন চলাচল

SHARE:

সন্তোষপুর স্টেশনের কাছে আগুন, বন্ধ ট্রেন চলাচল 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : সন্তোষপুর স্টেশনের কাছে আগুন লাগে সন্ধের আগে। ছড়িয়ে পড়ে সেই আগুন। দমকলের বেশকিছু ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা চালায়। ঘটনায় বজবজ শিয়ালদা শাখায় বন্ধ হয় ট্রেন চলাচল। অফিস ফেরত নিত্যযাত্রীরা সমস্যার সম্মুখীন হন। স্থানীয় স্টেশন সংলগ্ন দোকানদারদের কথায়, কোনও একটি দোকানে সিলিন্ডার ফাটার শব্দ আসে। মুহূর্তে আগুনের শিখা গ্রাস করে আসপাশের দোকানপাট। স্থানীয় মানুষজনের কথায়, সন্ধের আগের ওই সময় স্টেশন চত্বরে মানুষের ভিড় ছিল। শব্দ ও আগুন লাগার খবর পেয়েই স্টেশন চত্বরে ছোটোছুড়ি শুরু করেন যাত্রীরা। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment