বিভিন্ন দল থেকে কংগ্রেসে যোগদান মালদায়
সাশ্রয় নিউজ ★ মালদা : রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন-এর আগে বড় ধাক্কা শাসক ও বিভিন্ন দলে। মালদায় বিভিন্ন দল ছেড়ে এসে কংগ্রেসে যোগদান করেন বহু মানুষ। মালদার রতুয়া-১ ব্লকের বেসিক স্কুল ময়দানে কংগ্রেসের সভা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন সাজাপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ইশা খান চৌধুরী। এছাড়াও ওই সভায় উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভা কেন্দ্র-র প্রাক্তন বিধায়ক মোস্তাকিন আলম প্রমুখ। ওই সভায় তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক প্রদীপ কুমার সাহা জাতীয় কংগ্রেসে যোগদান করেন। জাতীয় কংগ্রেসে যোগ দেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা প্রিয়ার্ঘ সাহা সহ তাঁদের সঙ্গে বহু মানুষ। তাঁরা কেউ এসেছেন তৃণমূল কংগ্রেস ছেড়ে। কেউ অন্যন্য দল থেকে। দলে আসা নতুন কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ইশা খান চৌধুরী, মোস্তাকিন আলম প্রমুখ। বুধবার কংগ্রেসে যোগদানকারী এক নেতা বলেন, “আমি ২০১১ সাল থেকে তৃণমূল করছি। কিন্তু যখন জেলার দায়িত্ব মামা-ভাগ্নের হাতে দেওয়া হল, তারা ভালো লোককে সরিয়ে নিজেদের পছন্দের লোককে দায়িত্ব দেওয়া শুরু করল। দলের সংগঠন পুরো ভেঙে যায়। তাই তৃণমূল ছেড়ে কংগ্রেসে।” অন্যদিকে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি যোগদানকারীদের দিকে কটাক্ষ ছুঁড়ে বলেন, “ওরা সব বিজেপির লোক। এসেছিল। আজ থেকে এক দেড় বছর আগে কি দলে ওরা ওদের কোনও অস্তিত্ব দেখাতে পারবে? ওরা সব বিজেপি মার্কা লোক। যারা যোগ দিয়েছে, তারা সব আগাছা। দল ওদের কোনও গুরুত্ব দেয় না। কংগ্রেস কংগ্রেস মার্কা লোকগুলোকেই দলে নিয়েছে।”





1 thought on “Malda : বিভিন্ন দল থেকে কংগ্রেসের যোগদান মালদায়”
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://www.binance.com/register?ref=IXBIAFVY