ঘরের মাঠে জয় ছিনিয়ে নিলেন নাইটরা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ঘরের মাঠে জয় দিয়ে নিজেদের আধিপত্য বজায় রাখলেন নাইটরা। টসে জিতে আরসিবি ক্যাপ্টেন ব্যাট করতে পাঠান নাইটদের। প্রথমে ব্যাট করে নাইট বাহিনী আইসিবি’র সামনে ২০৫ রানের লক্ষ্যমাত্রা রাখেন। কিন্তু নাটদের দাপটে ১২৩ রানেই গুড়িয়ে যায় বিরাট শিবির। বেশ ক’য়েক দিন থেকেই ইডেন-এর ম্যাচ ঘিরে দু-দলে বিভক্ত ছিল বাংলার ক্রিকেটপ্রেমীরা। ইডেন গার্ডেনস-এ দর্শকদের উচ্ছ্বাসও ভাগ হয়েছিল, বিরাট আর নাইটকূল ঘিরে। তবে আরসিবি সমর্থকরা এই ম্যাচে যারপরনাই হতাশই হলেন। তবে কলকাতা আইপিএল- জ্বরে কাঁপল চৈত্র সন্ধেয়।




