Covid-19 : দেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী

SHARE:

দেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : দেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫,৩৩৫ জন মানুষ। দৈনিক সংক্রমণ বাড়তে থাকার জন্য, বাড়ছে অ্যাক্টিভ কোভিড রোগীর সংখ্যা। বর্তমানে দেশে অ্যাক্টিভ রোগী ২৫, ৫৮৭। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত বছর সেপ্টেম্বর মাসে করোনা সংক্রমণ পাঁচ হাজার অতিক্রম করেছিল। এবছর এই সংখ্যাটা এপ্রিলেই অতিক্রম করল। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় কোভিড সতর্কতা অবলম্বন করার পরামর্শ জারি হয়।

ছবি : প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment