সিটিসি কর্মীদের মিছিল পরিবহন ভবন পৌঁছনোর আগেই পুলিশ আটকাল মিছিল
সাশ্রয় নিউজ ★ কলকাতা : বকেয়া ডিএ, অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ প্রভৃতি দাবিতে পথে নামেন সিটিসি কর্মীরা। রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে তাঁদের মিছিল শুরু হয়। পরিবহন ভবন পর্যন্ত মিছিল হওয়ার কথা থাকলেও তার আগেই পুলিশী বাধার মুখে পড়ে সিটিসি কর্মীদের মিছিল। পুলিশের বাধা পেয়ে রাস্তা অবরোধ করেই বিক্ষোভ প্রদর্শন করেন কর্মীরা। পরিবহনমন্ত্রীর ব্যক্তিগত সচিব ও এমডি-এর সচিবের দ্রুত বৈঠকে বসার আশ্বাস দেন। তারপর বিক্ষোভ ওঠে।




