West Bengal Primary education board : জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে প্রাথমিক শিক্ষা পর্ষদ

SHARE:

জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে প্রাথমিক শিক্ষা পর্ষদ 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ১৬ হাজার ৫০০ পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়। তারপরেও বহু পদ ফাঁকা ছিল বলে মামলা হয় আদালতে৷ মামলাকারীদের দাবি ছিল, পরবর্তী টেটের আগে এই শূন্যপদগুলি পূরণ করতে হবে। মামলা চলাকালীন পর্ষদের সঙ্গে আলোচনায় দেখা যায় ৩ হাজার ৯২৯ পদ ফাঁকা রয়েছে। ২৬ সেপ্টেম্বরের মধ্যে এই শূন্যপদ পূরণের নির্দেশ দিয়েছিলেন জাস্টিস  গঙ্গোপাধ্যায়৷ সম্প্রতি প্রাথমিক সিবিআই, শিক্ষা পর্ষদ এবং চাকরিপ্রার্থীদের বৈঠক হয়। সেখানেই প্রায় ৪ হাজার শূন্যপদের হদিশ মেলে। জাস্টিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত প্রার্থীদের নিয়োগ করতে হবে।’ এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই আদালতের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষাপর্ষদ। উল্লেখ যে, ৩ হাজার ৯২৯ শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন জাস্টিস  অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে জাস্টিস  সুব্রত তালুকদার এবং জাস্টিস  সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৪ সালের টেট পরীক্ষার প্রেক্ষিতে ২০২০ সালে দ্বিতীয় পর্যায়ের নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন