Madan Mitra : কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে যাচ্ছেন মদন মিত্র

SHARE:

কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে যাচ্ছেন মদন মিত্র

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বিধানসভার শীতকালীন অধিবেশনের ভেতরই ফুটবল বিশ্বকাপ দেখতে কাতার চলে যাচ্ছেন মদন মিত্র।  দুদফায় তিনি বিশ্বকাপে থাকবেন। প্রথমে ২১ থেকে ২৯ নভেম্বর কাতারে থাকবেন তৃণমূল বিধায়ক। ফিরে এসে আবার ১১ থেকে ১৮ ডিসেম্বর দোহায় থাকবেন তিনি। 

    কিন্তু বিশেষ সূত্রের খবর, তাঁর কাতার যাত্রা নিয়ে দলের ভেতরই কানাঘুষো। ১৮ নভেম্বরে শুরু হওয়া শীতকালীন অধিবেশন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।  এই অধিবেশনে  থাকতে পারবেন না তৃণমূল নেতা। তাঁর কাতার যাত্রার সমস্ত কিছুই ঠিকঠাক হয়ে গিয়েছে। 

    এশিয়া মহাদেশে আয়োজিত ফিফা বিশ্বকাপ ২০২২-এর আস্বাদ ক্রীডাপ্রেমী মদন কিছুতেই ছাড়তে পারবেন না। জানা যায়, বিধানসভার অধিবেশনে হাজির থাকার জন্য দলের সমস্ত বিধায়কদের নির্দেশ পরিষদীয় দলের তরফে। অধিবেশনে উপস্থিত না থাকতে পারলে কারণ দর্শাতে হয়। কিন্তু ক্রীড়াপ্রেমী মদন মিত্রের সাফ জবাব, ‘আমি আমার সুপ্রিম কোর্টের কাছ থেকে অনুমতি নিয়ে বিশ্বকাপ দেখতে যাচ্ছি। সমস্যা হবার কথা নয়।’ 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন