দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে অস্ত্র উদ্ধার
সাশ্রয় নিউজ ★ কলকাতা : এসটিএফ-এর হাতে আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়লেন এক ব্যক্তি। সোমবার সন্ধে নাগাদ এসটিএফ আধিকারিকরা তাঁকে দমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করেছে বলে খবর। ধৃতের কাছ থেকে ২ টি ওয়ান সার্টার বন্দুক ও ২ টি 7 এম এম আধা স্বয়ংক্রিয় পিস্তল উদ্ধার করেছে এসটিএফ আধিকারিকরা। তাঁর বিরুদ্ধে দমদম জি আর পি মামলা রুজু করেছে বলে পুলিশ মারফৎ জানা যায়। উল্লেখ, ধৃত ব্যক্তির নাম তপন সাহা। বয়স ৫৫ বছর। উত্তর ২৪ পরগণার হাবড়ার নতুনপাড়া এলাকায়। পুলিশসূত্রে খবর, ধৃত ব্যক্তি অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত।




