Online Fraud : কলকাতা পুলিশের হাতে কিনপিন

SHARE:

কলকাতা পুলিশের হাতে কিনপিন

সাশ্রয় নিউজ ★ কলকাতা : কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার হাতে ধরা পড়েছে এক কিনপিন। কোটি টাকা প্রতারণার অভিযোগ কিনপিনের বিরুদ্ধে। বিশেষ সূত্রে খবর এই মুহূর্তে তিনি কলকাতা পুলিশের সাইবার সেলের হেফাজতে রয়েছেন। জানা যাচ্ছে, ধৃত ব্যক্তি রাজস্থানের জয়পুরের বাসিন্দা। নাম সঞ্জয় যাদব। এর আগে সঞ্জয় অন্য একটি মামলায় হায়দরাবাদ জেলে বন্দী ছিলেন। লালবাজার গোয়েন্দা শাখা তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছেন বলে খবরে প্রকাশ। ১ কোটি ৪৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ পুলিশের হাতে বলে উল্লেখ। জানা যায়, ওই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হয়েছেন সঞ্জয়। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন