ভোটের দিন সিপিআই(এম) প্রার্থীর আহত শ্বশুরের মৃত্যু
সাশ্রয় নিউজ ★ কৃষ্ণনগর : আরও একটা মৃত্যু ভোট হিংসায়। অভিযোগ, গত ৮ তারিখ ভোটের দিন ভালুকা গ্রাম পঞ্চায়েতের সিপিআই(এম) প্রার্থী সুনীতা বিবি-এর শ্বশুর শুকুর আলি ব্যাপকভাবে আহত হন তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিদের দ্বারা। বাড়িয়েই তাঁর চিকিৎসা চলছিল বলে সূত্রের খবর। আজ সকালবেলা তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন বলে উল্লেখ। উল্লেখ্য, শুকুর আলির ওপর হামলার অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস।




