West Bengal Panchayet Election 2023 : রানিনগরে নিখোঁজ জোট প্রার্থী, নিরাপত্তাহীনতায় পরিবার

SHARE:

রানিনগরে নিখোঁজ জোট প্রার্থী, নিরাপত্তাহীনতায় পরিবার

সাশ্রয় নিউজ ★ বহরমপুর : রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সর্বোচ্চ রিপোল হচ্ছে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের রানিনগর নমিনেশন ফাইলের সময় থেকেই উত্তপ্ত হয়ে ওঠে। ৮ তারিখ ভোটের দিনও একাধিক বুথে সন্ত্রাসের ছবি দেখা যায় বলে উল্লেখ। নির্বাচন কমিশন গতকাল পুনঃ নির্বাচনের ঘোষণা করে যে সমস্ত বুথে, তার ভেতর রানিনগরও বর্তমান। আজ রানিনগরের একাধিক বুথে পুনঃ নির্বাচন শুরু হয় সকাল থেকে। রানিনগরের জোট প্রার্থী আজিবুল ইসলাম-এর  পরিবারের অভিযোগ, তৃণমূলের ভয়ে নিখোঁজ আজিবুল ইসলাম। তাঁরা ভোট দিতে যাবেন না। কারণ তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাজিবুলের মা, বাবা ও স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। বলেন, ‘আমাদের ছেলে নিখোঁজ। তৃণমূলের লোকজন হুমকি দিয়েছে যে, জোটের কেউ যেন ভোট দিতে না যায়।’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন