পঞ্চায়েত নির্বাচন নিয়ে হাইকোর্টে কংগ্রেস
সাশ্রয় নিউজ ★ কলকাতা : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হয় গতকাল বৃহস্পতিবার। আজ থেকে রাজ্যে শুরু আদর্শ আচরণবিধি। সেই সঙ্গে আজ শুক্রবার থেকেই রাজনৈতিক দলগুলি মনোনয়ন পেশ করতে পারবেন। উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা গতকালই জানান, রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে রাজ্য পুলিশের ওপর আস্থা রাখার জন্য। কিন্তু রাজ্য পুলিশ নয়, নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর দিয়ে ভোট হয়, তার জন্য হাই কোর্টে যাচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অনলাইনে মনোনয়ন পেশ, ব্লক বা এসডিও অফিসে মনোনয়ন জমা দিতে সমস্যা হলে যাতে সরাসরি নির্বাচন কমিশন বা জেলা বিচারকের কাছে মনোনয়ন জমা দেওয়া যায় আদালতের কাছে সেই দাবিগুলিই জানানো হবে বলে প্রদেশ কংগ্রেস সূত্রে খবর। আজ সেই সব দাবী নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে মামলা করার দাবি জানাবেন কংগ্রেসের আইনজীবী কৌস্তুভ বাগচী। শুধু কংগ্রেসই নয়, রাজ্যের অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলিও কেন্দ্রীয় বাহিনী দাবী করছেন ঘোষিত পঞ্চায়েত নির্বাচনে।
-ফাইল চিত্র




