বঙ্গে খুব তাড়াতাড়ি বর্ষা আসছে
সাশ্রয় নিউজ ★ কলকাতা : উত্তরবঙ্গে ইতিমধ্যে বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দফতর উত্তরের বৃষ্টিকে বর্ষা আসার আগের বৃষ্টি হিসেবেই দেখছে। এদিকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলচ্ছে। এই তাপপ্রবাহের ফলে অস্বস্তিতে দক্ষিণের জেলাগুলির বাসিন্দারা। তীব্র গরমে অতিষ্ঠ। হিট স্ট্রোকের মতো ঘটনা বেড়েছে বলে চিকিৎসকদের মত। এই দাবদাহ আগামী রবিবার পর্যন্ত চলবে বলেই খবর আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতর দক্ষিণের বাসিন্দাদের জন্য খুশির খবর জানান, দক্ষিণে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হতে পারে আগামী রবিবার থেকেই। তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে রাজ্যবাসীদের অপেক্ষা করতে হবে আর ক’দিন!
-প্রতীকী ছবি




