West Bengal Assembly :  বিধানসভায় নিয়োগ দুর্নীতি ইস্যুতে সরব বিজেপি

SHARE:

West Bengal Assembly :  বিধানসভায় নিয়োগ দুর্নীতি ইস্যুতে সরব বিজেপি

 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বিধানসভায় নিয়োগ দুর্নীতি ইস্যুতে সরব বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিধানসভায় বলেন, ‘বাংলার শিক্ষকরা একসময় গোটা বিশ্বে শিক্ষা প্রদান করতেন, আজ বাংলায় শিক্ষকের চাকরি বিক্রি করা হচ্ছে। ‘শিক্ষামন্ত্রী জেলে, উপাচার্য জেলে, আরও অনেককে যেতে হবে’। অন্যদিকে বিধানসভায় রাজ্যপালের বক্তৃতা চলাকালীন বিজেপি বিধায়করা স্লোগান তোলেন ‘চোর ধরো, জেল ভরো’। শুধু তা-ই নয়, রাজ্যপালের সামনেই কাগজ ছুঁড়ে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখান বলে উল্লেখ। এবং বিধানসভা থেকে ওয়াক আউট বিজেপি বিধায়কদের। রাজ্যপাল বিধানসভা কক্ষ থেকে যখন বেরোন, গো-ব্যাক স্লোগান ওঠে। এমনকী ছিঁড়ে ফেলা হয় রাজ্যপালের বক্তৃতার কপিও। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন