বন্ধুর বকা, পাঠান দেখতে যাওয়া হয়নি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়-এর
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ‘পাঠান’ দেখতে যাননি বলে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নিয়োগ-দুর্নীতি মামলায় একজন আইনজীবীর সঙ্গে কথাবার্তা বলছিলেন বিচারপতি। তিনি ‘পাঠান’ দেখতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করায় একজন বন্ধুর কাছে বকা খান। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, ‘বন্ধুরা বলেছেন এই কাজ যেন ভুলেও না করেন’। সেই কারণে আর পাঠান দেখতে যাওয়া হয়নি তাঁর। বিদ্বজ্জনদের প্রশ্ন, কিন্তু কেন?




