ঝড়ে লণ্ডভণ্ড কোদালিয়া
সাশ্রয় নিউক ★ কোদালিয়া : মুহূর্তের ঝড়ে লণ্ডভণ্ড কোদালিয়া। ঝড়ের ফলে ক্ষতির মুখে চাষীরা। নষ্ট হয়ে যায় চাষের ফসল। উল্লেখ্য যে, কোদালিয়া ২ নম্বর গ্রামপঞ্চায়েতের বেনাভারুই গ্রামের ওপর দিয়ে হঠাৎ ঝড় বয়ে যায়। ভেঙে পড়ে বাড়ির পাঁচিল। উড়ে যায় ঘরের চালা। ঝড়ের দাপটে ক্ষয়ক্ষতির সম্মুখীন গ্রামটির এলাকার মানুষজন। ক্ষতিগ্রস্ত এলাকায় বিধায়ক অসিত মজুমদার পৌঁছে তাঁদের সরকারি সাহায্য দেওয়ার কথা বলেন বলেন।
ছবি : প্রতীকী




