Tripura Assembly Election 2023 : ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ 

SHARE:

ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ 

সাশ্রয় নিউজ ★ আগরতলা : ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দল বামফ্রন্ট তাঁদের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। মোট ৬০ টি আসনের মধ্যে ১৩ টি আসন কংগ্রেসের জন্য ছেড়ে রেখে, প্রার্থী তালিকা প্রকাশ করেছে ত্রিপুরা বামফ্রন্ট। তার মধ্যে একটি আসনে তাঁরা মানবাধিকার সংগঠন-এর নির্দল প্রার্থীকে সমর্থন করবেন বলে ত্রিপুরা বামফ্রন্ট সূত্রে খবর। এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারই শুধু নন, আরও সাতজন বামনেতা সরে দাঁড়িয়েছেন। মোট ৪২টি আসনের মধ্যে ২৩ টি আসনেই প্রার্থী তালিকায় নতুন মুখ সিপিআই (এম) তথা ত্রিপুরার বামেদের। অন্যদিকে ত্রিপুরা কংগ্রেস সূত্রে খবর, আগামীকাল এআইসিসি-এর কেন্দ্রীয় নির্বাচন কমিটি প্রার্থী ঘোষণা করতে পারে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন