Republic Day : চারজন বাঙালিকে সম্মান 

SHARE:

চারজন বাঙালিকে সম্মান 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : সামাজিক উন্নয়নে ব্যক্তিজীবন উৎসর্গ করেন বাঙালি চিকিৎসক দিলীপ মহলানবিশ। মুক্তিযুদ্ধের সময় বনগাঁ সীমান্তে বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন। সেই সময় কলেরার তীব্র প্রাদুর্ভাব দেখা যায়। ডাঃ দিলীপ মহালনবিশ অজস্র মানুষের প্রাণ বাঁচান। কীভাবে? আজকে যে ওআরএস-এ ব্যবহার করেন মানুষ। তখন ওআরএস-এর ব্যবহার ছিল না। শিরায় স্যালাইন সূঁচ ফুড়িয়ে স্যালাইনের প্রচলন ছিল। কিন্ত ডাঃ মহালনবিশ

নুন-চিনি-বেকিং সোডার জল খাইয়ে হাজারো ডায়েরিয়া ও কলেরা রুগীর প্রাণ বাঁচান। অবাক হলেও সত্যি যে, তখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ORS -কে স্বীকৃতি দেয়নি। আজ সারা বিশ্বে চিকিৎসা বিজ্ঞানে ORS স্বীকৃত। তা কিন্তু ডাঃ দিলীপ মহালনবিশ-এর হাত ধরেই। এবছর ভারত সরকার তাঁকে মরণোত্তর পদ্ম বিভূষণ সম্মানে সম্মানিত করলেন। চার জন বাঙালি এ বছর পদ্মসম্মান পেলেন। প্রবীণ লোকসঙ্গীত শিল্পী মঙ্গলকান্তি রায়,  সূচিশিল্পী প্রীতিকণা গোস্বামী, চিকিৎসক রতনচন্দ্র কর, ভাষা গবেষক ধনীরাম টোটো পদ্মশ্রী সম্মান পেলেন। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন