CV Anand Bose : রাজ্যপালের হাতেখড়ি সম্পন্ন 

SHARE:

রাজ্যপালের হাতেখড়ি সম্পন্ন 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যপাল সি ভি আনন্দ বোস-এর হাতে খড়ি নিয়ে বেশ চর্চা হচ্ছিল বিগত ক’দিন ধরেই। অবশেষে আজ বাগদেবীর আরাধনার দিন তাঁর হাতেখড়ি সম্পূর্ণ হল রাজভবন-এ। দুই শিশু রাজ্যপালকে বাংলা শেখার হাতেখড়ি দিলেন। তাঁদের হাতে গুরুদক্ষিণা তুলে দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।  হাতেখড়ি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য মন্ত্রী সভার বেশ কিছু সদস্যরা। রাজ্যপাল বাঙলাতেই বলেন, ‘আমি বাংলা শিখব। বাংলা সুন্দর ভাষা। আমি বাংলাকে ভালবাসি। আমি বাংলার মানুষকে ভালবাসি। নেতাজি সুভাষচন্দ্র বোস আমার নায়ক। জয় বাংলা, জয় হিন্দ।’ 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন