Tmc Ex-MLA Gadadhar Hazra : কীর্ণাহারের কর্মীসভায় বিস্ফোরক প্রাক্ত বিধায়ক গদাধর হাজরা 

SHARE:

কীর্ণাহারের কর্মীসভায় বিস্ফোরক প্রাক্ত বিধায়ক গদাধর হাজরা 

সাশ্রয় নিউজ ★ বোলপুর : তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সভা ছিল বোলপুরের কীর্ণাহারে। আজ রবিবার দলের কর্মীসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক গদাধর হাজরা। তিনি তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সম্পর্কে বলেন,  ‘ইডি-সিবিআই দিয়ে মিথ্যে মামলায় ফাঁসিয়ে অনুব্রতকে শেষ করা যাবে না। অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে কষ্ট দিলে বীরভূমে বিজেপি কর্মীদের কষ্ট পেতে হবে।’ তৃণমূলের প্রাক্তন বিধায়কের এহেন মন্তব্য একাংশের কর্মীসমর্থকরা সমর্থন করেন না বলে সূত্রের খবর। তবে তৃণমূলের রাজ্য স্তরের কোনও নেতা এবিষয়ে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment