TMC : বাড়ল বাইরনের নিরাপত্তা

SHARE:

বাড়ল বাইরনের নিরাপত্তা

সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : গত ক’য়েক দিন আগেই নিরাপত্তার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হতে হয় তৎকালীন বাম-কংগ্রেস জোট এমএলএ বাইরন বিশ্বাসকে। হাইকোর্ট তাঁকে নিরাপত্তার পূর্ণ ব্যবস্থার নির্দেশও দেন। এর ক’য়েক দিন পরেই গতকাল কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সাগরদীঘির বিধায়ক। তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন। সদ্য তৃণমূল এই এমএলএ-এর নিরাপত্তা ব্যবস্থা আরও বৃদ্ধি করল তৃণমূল কংগ্রেস সরকার। সূত্রের খবর, তাঁর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর পাশাপাশি বাড়ির নিরাপত্তাতেও থাকবেন নিরাপত্তা-রক্ষী।

-ফাইল ছবি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন