জয়রামের নিশানায় তৃণমূল
সাশ্রয় নিউজ ★কলকাতা : ভারতের জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ একটি ট্যুইট বার্তায় তোপ দাগেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। গতকাল সাগরদীঘির বাম -কংগ্রেস এমএলএ বাইরন বিশ্বাস তৃণমূলে জয়েন করেন। এইখান থেকেই তোপ দাগেন জয়রাম। এই ঘটনাকে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেন তিনি। জয়রামের ট্যুইটে উল্লেখ, লোভ দেখিয়ে তৃণমূলে টেনে নেয় তাঁদের এমএলএকে। শুধু বাংলা না, গোয়া, মেঘালয়, ত্রিপুরা সহ দেশের বিভিন্ন জায়গায় একই ঘটনা দেখা যায়। জয়রাম আরও বলেন, এইরকম ঘটনায় বিরোধী জোট যেমন শক্তিশালী হয় না, মাঝ থেকে লাভবান হয় বিজেপি।




