বাঁকুড়ার ওন্দার সভা থেকে শুভেন্দুর কটাক্ষ
সাশ্রয় নিউজ ★ বাঁকুড়া : রাজ্যে দুর্নীতি নিয়ে আবার সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বাঁকুড়া ওন্দাতে সভা করেন। সেই সভা থেকে তীব্র কটাক্ষ করেন রাজ্যের শাসক দলকে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বিরোধী দল নেতা বলেন, ‘অহঙ্কারে বাঁকুড়াবাসীকে অপমান করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়’। তাঁর কথায়, ‘রাতে ঘুমোতে পারছে না, তিহাড় যাওয়ার লাইন পড়ে গেছে’।




