Mamata Banerjee : ‘পঞ্চায়েতের মেয়াদের মধ্যে ইলেকশন করতে হবে’ : মমতা বন্দ্যোপাধ্যায়

SHARE:

‘পঞ্চায়েতের মেয়াদের মধ্যে ইলেকশন করতে হবে’ : মমতা বন্দ্যোপাধ্যায়

সাশ্রয় নিউজ ★ কলকাতা : পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ঘোষিত নির্ঘন্ট এখনও বাজেনি। তবে গ্রামে-গঞ্জে নির্বাচনী কার্যক্রম ইতিমধ্যেই শুরু করেছেন রাজ্যের শাসক বিরোধী রাজনৈতিক দলগুলি। কোথাও কোথাও দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। পাড়ায়-মহল্লায় চা-দোকান থেকে ঠেকে চর্চা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সম্পকে। গ্রামীণ রাজনীতি এখন ভোটের নির্ঘন্ট বাজার অপেক্ষায়। তাহলেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া। আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক সম্মেলনে জানান, “পঞ্চায়েত আইন অনুযায়ী ওরা জানুয়ারি-ফেব্রুয়ারিতে নির্বাচিত হলেও মে জুনের আগে দায়িত্ব নিতে পারবেন না। চার পাঁচ মাস কাজ বন্ধ থাকবে। পঞ্চায়েতের মেয়াদের মধ্যে ইলেকশন করতে হবে। আমি ৬ মাস আগে ভোট করলে কাজ বন্ধ হবে।” রাজ্যে পঞ্চায়েত ভোট কবে হবে? মুখ্যমন্ত্রীকে সাংবাদিকরা এপ্রশ্ন করলে তিনি জানান, এটা সম্পূর্ণ ‘রাজ্য নির্বাচন কমিশনের বিষয়।’ তবে খাতায় কলমে নির্বাচন ঘোষণা না হলেও, প্রার্থী তালিকা তৈরি প্রভৃতি নির্বাচনী বিষয়গুলি নিয়ে রাজনৈতিক দলগুলি স্পষ্টতই ভোটের রাজনৈতিক রণকৌশল তৈরি করতে দিনরাত এক করে দিচ্ছেন, এমনি দাবি রাজনৈতিক ওয়াকিবহাল মহলের।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment