শুভেন্দুর অভিযোগ
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন বিজেপি নেতা তথা রাজ্যের বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার আপার প্রাইমারী পরীক্ষার ফী বাবদ সাতাশ কোটি টাকা তুলেছে বলে অভিযোগ শুভেন্দুর। বিজেপি নেতার অভিযোগ, ‘আপার প্রাইমারিতে পরীক্ষা ফি বাবদ ২৭ কোটি টাকা তুলছে রাজ্য সরকার। এর মধ্যে ২ কোটি টাকা পরীক্ষা খাতে খরচ করবে রাজ্য। ২৫ কোটি টাকা ভুয়ো শিক্ষকদের জন্য সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ে খরচ হবে’। শুধু তা-ই নয়, এদিন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা লোকসভা ভোট সম্পর্কে বলেন, লোকসভা ভোট ফেব্রুয়ারী মাসের ভেতর হয়ে যাবে।
-ফাইল চিত্র




