কেন্দ্রের বিরুদ্ধে তোপ কুনালের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তিনি বলেন, ‘ট্রেন পরিষেবা ব্যহত করার পর এখন প্লেন পরিষেবা ব্যহত করল চরম ভীত বিজেপি সরকার। কেন্দ্রীয় সরকার আমাদের এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে এতটাই ভীত যে, নিজেদের ক্ষমতার অপব্যাবহার করে আমাদের নেতা-কর্মীদের বিমানে দিল্লি যাওয়া আটকে দিয়েছে। ধিক্কার এই স্বৈরতন্ত্রের।’ উল্লেখ্য যে, তৃণমূল নেতাকর্মীরা দিল্লিতে রাজ্যের বকেয়া আদায়ের দাবীতে জমায়েত শুরু করেছে। সেখানে কর্মীরা যাতে দিল্লি পৌঁছতে না পৌঁছতে পারে তার জন্য কেন্দ্রের বিরুদ্ধে ট্রেন ও বিমান পরিষেবা ব্যহত করার মতো গুরুতর অভিযোগ তৃণমূল শীর্ষ নেতৃত্বের বলে উল্লেখ।
-ফাইল চিত্র




