SS Rajamouli : মহাভারত কী রাজামৌলির পরবর্তী প্রোজেক্ট?

SHARE:

মহাভারত কী রাজামৌলির পরবর্তী প্রোজেক্ট?

সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : RRR ছবিটি ব্যাপক সাফল্যের পরে এসএস রাজামৌলি তাঁর পরবর্তী সিনেমার প্রোজেক্ট সম্পর্কে অনেকটাই স্কেচ করে নিয়েছেন। তাঁর RRR ছবিটি গোল্ডেন গ্লোবস  ও অস্কার পুরস্কার জেতে। সব ঠিকঠাক থাকলে তাহলে কী রাজামৌলির পরবর্তী প্রোজেক্ট ‘মহাভারত’?  চলচ্চিত্র সমালোচকরা জানেন, রাজামৌলি তাঁর কাজের ব্যাপারে সন্ধানী। তিনি যদি মহাভারত ছবিটি বানান, তবে তা ভিন্ন রকমই হবে! একটি সাক্ষাৎকারে রাজামৌলি মহাভারত সম্পর্কে বক্তব্যও তেমনি ইঙ্গিত বহন করে। তিনি বলেন, “আমি মনে করি যে, আমি শেষ পর্যন্ত মহাভারত তৈরি করার জন্য কিছু শিখছি। তাই এই ছবি আমার স্বপ্ন ও প্রতিটি পদক্ষেপ সেই দিকেই। মহাভারতের জন্য আমি যে চরিত্র গুলি লিখি, সে গুলি আপনি আগে দেখেছেন বা পড়েছেন এমন হবে না। আমি মহাভারতকে আমার নিজের মতো করে বলব। মহাভারতের গল্পের কোনও পরিবর্তন হবে না। তবে চরিত্র গুলিকে উন্নত করা হবে এবং চরিত্রগুলির মধ্যে অন্তঃসম্পর্ক যুক্ত হবে৷” ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন “আমি যদি মহাভারত তৈরির পর্যায়ে চলে যাই, তবে মহাভারতের সংস্করণগুলি পড়তে আমার এক বছর সময় লাগবে। বর্তমানে, আমি শুধু অনুমান করতে পারি যে, এটি ১০ অংশের ছবি হবে।” জানা যায় যে, রাজামৌলির মহাভারত-এ দ্রৌপদী-এর চরিত্রে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে। বর্তমানে রাজামৌলি মহেশ বাবুর সঙ্গে একটি ছবিতে কাজ করছেন। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন