Virat Kohli – IPL 2023 : দর্শকদের সঙ্গে খোশ মেজাজে কোহলি

SHARE:

দর্শকদের সঙ্গে খোশ মেজাজে কোহলি

সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : ওয়াংখেড়েতে গতকাল বিরাট কোহলির ব্যাটে রান ছিল না। মাত্রা ১ রানে প্যাভিলিয়নের পথ ধরতে হয়েছিল কোহলিকে। কিন্তু কোহলি সাধারণ মানুষের কাছে নিজেকে অন্যরকমভাবে প্রতিষ্ঠা করে নিয়েছেন। একজন ক্রিকেটারই নয়, একজন ব্যক্তি মানুষ হিসেবেও কোহলি নিজেকে মাটির কাছাকাছি রেখেই তাঁর ক্রিকেট কেরিয়ার এগিয়ে নিয়ে যাচ্ছেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাউণ্ডারি লাইনের কাছে ফিল্ডিং করছিলেন কোহলি। একটি ভিডিওতে দেখা যায়, হেসে হেসে কথা বলছেন গ্যালারির দর্শদের সঙ্গে। ভিডিওটি নেটিজেনদের বহুল প্রশংসা কুড়িয়েছে। শুধু এই ভিডিওটিই না, ব্যক্তিজীবনে ক্রিকেট মাঠে হোক বা মাঠের বাইরে কোহলি বারবার ফিরে এসেছেন মাটির কাছেই। আর ভারতীয় ক্রিকেট দর্শক একজন পরিণত মানুষকে দেখছেন। যিনি ইতিমধ্যেই আইকন হয়ে উঠেছেন নতুন প্রজন্মের।

ছবি : Instagram 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন