Sourav Ganguly : কুস্তিগিরদের আন্দোলন সম্পর্কে কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়? 

SHARE:

কুস্তিগিরদের আন্দোলন সম্পর্কে কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়? 

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : যন্তরমন্তর-এ কুস্তিগিরদের ধর্না আন্দোলন অব্যাহত। কুস্তিগির সংস্থার প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ এনে যন্তর-মন্তর-এ ধর্না আনদোলন চালাচ্ছেন কুস্তিগিররা। বিজেপি সাংসদ তথা কুস্তিগির সংস্থার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ কুস্তিগিরদের। কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল প্রমুখ রাজনৈতিক নেতৃত্ব। তাঁদের পাশে দাঁড়িয়েছেন দেশের প্রাক্তন ও বর্তমান একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব। কুস্তিগিরদের ধর্না আন্দোলন সম্পর্কে একটি সংবাদ সংস্থাকে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,  ‘ওখানে কী ঘটছে, তা আমি জানি না। যে-বিষয়ে আমি পুরোপুরি জানি না, সে বিষয়ে মন্তব্য না করাই ভাল। ওঁদের লড়াইটা ওঁদের নিজেদেরই লড়তে দেওয়া উচিত।’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন