Howrah : ভিখারি বেশে চুরি করতে গিয়ে পাকাড়াও দু-জন

SHARE:

ভিখারি বেশে চুরি করতে গিয়ে পাকাড়াও দু-জন

সাশ্রয় নিউজ ★ হাওড়া : ভিখারি বেশে চুরি করতে গিয়ে পাকাড়াও দু-জন। শনিবার লিলুয়ার চামরাইলে একবাড়িতে ভিখারি বেশে চুরি করতে যায় দু’জন। পুলিশ সূত্রে খবর, “ঘরে ঢুকে আলমারি খুলে ও বিছানার তোষক তুলে তাঁরা তল্লাশি চালাতে থাকে। এই সময় হঠাৎ বাড়ির এক মহিলা হঠাৎ করে ঘরে আসেন। অপরিচিতদের ঘর তল্লাশি করতে দেখে তিনি প্রথমে হতভম্ব হয়ে যান। পরে চিৎকার করতে থাকেন।” জগদীশ পুর থানার পুলিশ ফাঁড়ির পুলিশ একজন শিশু সহ দুজনকে আটক করেছে। পুকিশ সূত্রে খবর জিজ্ঞাসাবাদ চলছে। পরিবার থেকে লিখিত অভিযোগ জমা পড়েছে। আটক দুজন রাজস্থানের বাসিন্দা। ওই বাড়িতে চুরি করতে গিয়েছিলেন কিনা জানার চেষ্টা করছে পুলিশ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন