Soha Ali Khan skincare routine, Diwali glow secrets | দীপাবলিতে উজ্জ্বল ত্বকের রহস্য ফাঁস করলেন সোহা আলি খান, উৎসবেও কীভাবে রাখেন স্কিন গ্লো? জানুন তাঁর ৪টি সহজ নিয়ম

SHARE:

সোহা বলেন, “আমাদের মতো অভিনেতাদের একসঙ্গে বসে খাওয়া মানে, বেশিরভাগ সময় নিজেদের নিয়েই আলোচনা হয়। কিন্তু, এই টেবিলে এমন দু’জন আছেন, যারা পুরো পরিবেশটাই জমিয়ে রাখেন, কুনাল আর করিনা। ওরা যখন ফর্মে থাকে, হাসিতে পেট ব্যথা হয়ে যায়।” সোহা আরও যোগ করেন, “আমার আর সাইফের (Saif Ali Khan) মধ্যে এক ধরনের কমন সেন্স অফ হিউমার আছে। হয়তো সেটা আমাদের বাবার (Mansoor Ali Khan Pataudi) কাছ থেকে জিনগতভাবে এসেছে, আবার হয়তো বিদেশে পড়াশোনা করার অভিজ্ঞতা থেকেও এসেছে। ইংল্যান্ডে থাকা, সেখানকার সংস্কৃতির মধ্যে থাকা, নিজেকে নিয়ে মজার ছলে হাসতে পারা, এসবই আমাদের রক্তে মিশে আছে।”

শর্মিষ্ঠা সাহা মৈত্র, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : উৎসব মানেই সাজগোজ, আলো, উচ্ছ্বাস, আর সারাদিনের ব্যস্ততা। কিন্তু এই উৎসবের কোলাহলের মধ্যেও নিজের ত্বককে নিখুঁত ও উজ্জ্বল রাখতে চান অনেকেই। দীপাবলির (Diwali) সময় তাই অনেকেই খুঁজে বেড়ান ঘরোয়া উপায়ে স্কিনকেয়ারের (Skincare) টোটকা। এমন সময় বলিউড অভিনেত্রী সোহা আলি খান (Soha Ali Khan) জানালেন তাঁর নিজের উৎসবের বিউটি সিক্রেটস, যা সহজ, প্রাকৃতিক, আর কার্যকর। সোহার মতে, দীপাবলি বা উৎসবের দিন মানেই নিজেকে শুধু বাহিরে নয়, ভিতর থেকেও উজ্জ্বল রাখা জরুরি। কারণ, ত্বকের সৌন্দর্যের আসল ভিত্তি লুকিয়ে থাকে শরীরের ভেতরের সুস্থতায়। অভিনেত্রীর কথায়, “ব্যস্ত বা উৎসবের দিনগুলিতেও আমি শরীরকে ভিতর থেকে সুস্থ রাখার চেষ্টা করি। তাতে আমার ত্বকও ভাল থাকে। উজ্জ্বল ত্বকের চাবিকাঠি এতেই লুকিয়ে।”

দীপাবলির আগে ও পরে নিয়মিত কিছু সহজ অভ্যাস পালন করলেই ত্বক ধরে রাখতে পারে প্রাকৃতিক জেল্লা। মেকআপ বা দামী কসমেটিক্স নয়, বরং ঘরোয়া অভ্যাসই তাঁর সৌন্দর্যের আসল রহস্য। তাহলে চলুন জেনে নেওয়া যাক সোহা আলি খানের দীপাবলি স্কিনকেয়ারের ৪টি সহজ কিন্তু কার্যকর নিয়ম,
সোহা আলি খান। ছবি : সংগৃহীত

সোহা বিশ্বাস করেন, দীপাবলির আগে ও পরে নিয়মিত কিছু সহজ অভ্যাস পালন করলেই ত্বক ধরে রাখতে পারে প্রাকৃতিক জেল্লা। মেকআপ বা দামী কসমেটিক্স নয়, বরং ঘরোয়া অভ্যাসই তাঁর সৌন্দর্যের আসল রহস্য। তাহলে চলুন জেনে নেওয়া যাক সোহা আলি খানের দীপাবলি স্কিনকেয়ারের ৪টি সহজ কিন্তু কার্যকর নিয়ম, প্রথমেই আসে আমন্ড বাদাম (Almonds)।

আরও পড়ুন : West Bengal Voting-politics: পশ্চিমবঙ্গের ভোট-রাজনীতি: এগিয়ে কে-বিজেপি, তৃণমূল, সিপিএম না কংগ্রেস (আজ পনেরো-তম কিস্তি)

প্রতিদিন সকালে সোহা খান কয়েকটি ভেজানো আমন্ড। এতে থাকে প্রচুর প্রোটিন, ভিটামিন-ই এবং অ্যান্টিঅক্সিড্যান্ট, যা ত্বককে ভিতর থেকে পুষ্টি দেয় এবং বয়সের ছাপ পড়তে বাধা দেয়। নিয়মিত বাদাম খেলে ত্বক টানটান, কোমল ও দীপ্তিময় থাকে। তাছাড়া ব্যস্ত দিনে শরীরে শক্তি জোগাতেও সাহায্য করে এই বাদাম। সোহার কথায়, ‘আমন্ড আমার ত্বক আর শরীর দুটোই সতেজ রাখে। এটা আমার ডেইলি স্কিন সিক্রেট।’

মেয়ে ইনায়া (Inaaya) জন্মের সময় অবশ্য তিনি স্পষ্ট করেননি যে, তা স্বাভাবিক প্রক্রিয়ায় নাকি সারোগেসির মাধ্যমে হয়েছে। বিষয়টি তিনি একান্তভাবে ব্যক্তিগত রাখতে চেয়েছেন।বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে ডিম্বাণু সংরক্ষণ নিয়ে আগ্রহ বেড়েছে অনেকেরই। কেরিয়ার, জীবনযাপন ও শারীরিক জটিলতার কারণে যারা তাৎক্ষণিকভাবে মা হতে চান না, তাঁদের জন্য এটি বড় ভরসা হয়ে উঠছে। বলিউডে প্রিয়ঙ্কা চোপড়া, একতা কপূর (Ekta Kapoor) সহ একাধিক তারকা এই পদক্ষেপ নিয়েছেন।
সোহা আলি খান। ছবি : সংগৃহীত

দ্বিতীয় নিয়ম, ‘শরীরে পর্যাপ্ত জল গ্রহণ। সোহা বলেন, যতই দামী প্রসাধনী ব্যবহার করুন না কেন, যদি শরীরে জলের অভাব থাকে, তাহলে ত্বক কখনই উজ্জ্বল দেখাবে না। জল শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে, ফলে ত্বক ভিতর থেকে পরিষ্কার ও মসৃণ হয়। তিনি প্রতিদিন অন্তত ৩ লিটার জল পান করেন, যাতে ত্বকে স্বাভাবিক হাইড্রেশন বজায় থাকে। ‘ত্বক টানটান ও গ্লোয়ি রাখতে জল খাওয়া সবচেয়ে সোজা উপায়,’ জানালেন অভিনেত্রী। তৃতীয় অভ্যাস

রং দে বসন্তী’ যে এখনও অমলিন, তা বোঝা যায় সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া থেকে। ছবি নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে অনেকেই লিখেছেন, এই সিনেমা শুধু বিনোদন দেয়নি, বরং ভেতরে ভেতরে নাড়া দিয়েছিল। যুবসমাজকে প্রতিবাদের ভাষা শিখিয়েছিল, দেশের জন্য দায়িত্ববোধের কথা মনে করিয়ে দিয়েছিল।
সোহা আলি খান। ছবি : সংগৃহীত

হালকা ত্বকচর্চা (Minimal Skincare Routine)।  সোহার মতে, ত্বকের যত্নে অতিরিক্ত পণ্য ব্যবহার করা সবসময় ভালো নয়। বরং স্বল্প, প্রাকৃতিক এবং সহজ যত্নেই মেলে বেশি ফল। তাই তিনি ভারী মেকআপ এড়িয়ে চলেন এবং ব্যবহার করেন প্রাকৃতিক উপাদান, যেমন অ্যালোভেরা জেল, গোলাপজল বা ঘরে তৈরি ফেসপ্যাক। উৎসবের আগে ও পরে ত্বককে কিছুটা “ব্রিদ” করার সুযোগ দেওয়া তাঁর স্কিন রুটিনের গুরুত্বপূর্ণ অংশ।

দীপাবলির আগে ও পরে নিয়মিত কিছু সহজ অভ্যাস পালন করলেই ত্বক ধরে রাখতে পারে প্রাকৃতিক জেল্লা। মেকআপ বা দামী কসমেটিক্স নয়, বরং ঘরোয়া অভ্যাসই তাঁর সৌন্দর্যের আসল রহস্য। তাহলে চলুন জেনে নেওয়া যাক সোহা আলি খানের দীপাবলি স্কিনকেয়ারের ৪টি সহজ কিন্তু কার্যকর নিয়ম,
সোহা আলি খান। ছবি : সংগৃহীত

চতুর্থ নিয়মটি হল, পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম (Rest and Sleep)। সোহা বলেন, ঘুমের অভাব বা মানসিক ক্লান্তি প্রথমেই চোখ ও ত্বকে প্রকাশ পায়। তাই দীপাবলির ব্যস্ততার মাঝেও তিনি পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার চেষ্টা করেন। রাতে অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম তাঁর রোজকার অভ্যাস। ‘চোখের নিচে কালচে দাগ, ত্বকের রুক্ষতা, সবই ঘুমের অভাবে বাড়ে। তাই বিউটি স্লিপ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন : how to reduce fatigue | সারাদিন ঘুমঘুম ভাব? এই ৫ অভ্যাস বদলালেই ফিরবে কর্মক্ষমতা ও সতেজতা

সোহার মতে, উৎসবের দিনে বাহ্যিক সাজ যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, অভ্যন্তরীণ যত্নই প্রকৃত সৌন্দর্যের মূল। তিনি বিশ্বাস করেন, “আপনি ভিতর থেকে সুস্থ থাকলে আপনার ত্বক সেই বার্তা দেয় বাইরেও।” তাই দীপাবলির সময় ভারী মেকআপ বা কেমিক্যাল ট্রিটমেন্টের পরিবর্তে তিনি বেছে নেন সহজ, প্রাকৃতিক পদ্ধতি।

দীপাবলির আগে ও পরে নিয়মিত কিছু সহজ অভ্যাস পালন করলেই ত্বক ধরে রাখতে পারে প্রাকৃতিক জেল্লা। মেকআপ বা দামী কসমেটিক্স নয়, বরং ঘরোয়া অভ্যাসই তাঁর সৌন্দর্যের আসল রহস্য। তাহলে চলুন জেনে নেওয়া যাক সোহা আলি খানের দীপাবলি স্কিনকেয়ারের ৪টি সহজ কিন্তু কার্যকর নিয়ম,
সোহা আলি খান। ছবি : সংগৃহীত

এই চারটি অভ্যাস মেনে চললে, দীপাবলির আলোয় আপনার ত্বকেও ফুটে উঠতে পারে সেই গ্লো। উৎসবের দিনেও অতিরিক্ত সাজ নয়, বরং ত্বকের ভিতরের যত্নই হোক আসল ফোকাস, এই বার্তাই দিলেন সোহা আলি খান। তাঁর এই ন্যাচারাল বিউটি রুটিন এখন অনেকেরই অনুপ্রেরণা। কারণ, দীপাবলির মতো ব্যস্ত উৎসবের মধ্যেও যদি নিজেকে এমনভাবে যত্নে রাখা যায়, তবে তা শুধু ত্বকের নয়, মনেরও প্রশান্তি আনে।

রং দে বসন্তী’ যে এখনও অমলিন, তা বোঝা যায় সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া থেকে। ছবি নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে অনেকেই লিখেছেন, এই সিনেমা শুধু বিনোদন দেয়নি, বরং ভেতরে ভেতরে নাড়া দিয়েছিল। যুবসমাজকে প্রতিবাদের ভাষা শিখিয়েছিল, দেশের জন্য দায়িত্ববোধের কথা মনে করিয়ে দিয়েছিল।
সোহা আলি খান। ছবি : সংগৃহীত

দীপাবলির সাজে যেমন থাকে বাহারি পোশাক আর ঝলমলে আলো, তেমনই প্রয়োজন ভিতরের উজ্জ্বলতাও। আর সেটিই শেখালেন সোহা আলি খান, যা মেকআপে নয়, সচেতন যত্নে পাওয়া যায়।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Diwali, Dhanteras diya lighting 2025 | দীপাবলি ২০২৫: সমৃদ্ধি, ইতিবাচকতা ও আলোর আশীর্বাদ আনতে ধনতেরাস, ছোট দীপাবলি ও বড় দীপাবলিতে কতগুলি প্রদীপ জ্বালাবেন জানুন

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন