Shreenagar: সীমান্ত টপকে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সীমান্তরক্ষীরা, আটক এক অনুপ্রবেশকারী

SHARE:

সীমান্ত টপকে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সীমান্তরক্ষীরা, আটক এক অনুপ্রবেশকারী

সাশ্রয় নিউজ ★ শ্রীনগর : সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সীমান্তরক্ষী বাহিনী। আটক একজন অনুপ্রবেশকারী। বিএসএফ সূত্রে জানা যায়, ওই অনুপ্রবেশকারী পাক অধিকৃত কাশ্মীরের কোটলির বাসিন্দা। তাঁর নাম মুহম্মদ উসমান। বিএসএফ সূত্রে খবর, ওই ব্যক্তি জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার ভারত-পাক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। তাঁকে আটক করেছে বিএসএফ। উল্লেখ্য, সীমান্তরক্ষী বাহিনী গত দুই মাসে বেশ কিছু অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে। জানা যায়, এই সময় উপত্যকায় তীব্র গরমের সময় অনুপ্রবেশের ঘটনা বাড়ে। সেই দিকে সতর্ক দৃষ্টি রেখেছেন সীমান্তরক্ষী বাহিনীর।

-ফাইল চিত্র

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন