Calcutta High Court : শিক্ষককে শোকজ মামলায় কী বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?

SHARE:

শিক্ষককে শোকজ মামলায় কী বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ইতিমধ্যেই বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যে প্রাথমিকে অপ্রশিক্ষিত ৩৬০০০ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে আবার শিরোনামে। সরকার পক্ষ বা প্রাথমিক শিক্ষাপর্ষদ বিচারপতি গঙ্গোপাধ্যায়-এর ওই রায়-কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্ট-এর ডিভিশনে বেঞ্চের দ্বারস্থা হয়েছে। পাশাপাশি চাকরিহারনো একহাজার শিক্ষকদের একটি মামলাও ডিভিশন বেঞ্চ-এ জমা পড়ে। এদিকে আবার সংবাদ শিরোনানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, ডিএ আন্দোলনকারীদের ডাকা বনধে শামিল হন এক শিক্ষক। সেই শিক্ষককে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ শো’কজ করে। ওই শিক্ষক আদালতের দ্বারস্থ হন। সেই মামলার তারিখ ছিল গত সোমবার।ডিএ ধর্মঘটে যোগ দেওয়ায় ওই শিক্ষককে শোকজ মামলায় স্পষ্ট মন্তব্য বিচারপতির। সোমবার তিনি বলেন, ‘বনধে শামিল হলে কেন কেন ছেদ পড়বে কর্মজীবনে? কোন আইনের বলে দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তি?’ 

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন