নিয়োগ দুর্নীতি মামলার সাক্ষী কী বললেন?
সাশ্রয় নিউজ ★ কলকাতা : নিয়োগ দূর্নীতিকাণ্ডের সাক্ষী গোপাল দলপতি দাবি করেন, ‘প্রার্থী পিছু ৬-৮ লক্ষ টাকা দাবি করেন কুন্তল’। উল্লেখ যে, ‘কালীঘাটে কাকুর কাছে টাকা পাঠাতে হবে’ বলতেন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত কুন্তল। গোপাল বলেন, আসলে কে কালীঘাটের কাকু তা তাঁর অজ্ঞাত। তাঁর এও দাবি, ১৫ কোটি টাকা নিয়োগের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দেননি, হাতখরচের জন্য কুন্তলের কাছ থেকে পার্থ কয়েক লক্ষ টাকা নেন। উল্লেখ্য, কুন্তল মণ্ডল নামে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের যুবনেতাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেন। তাঁর গ্রেফতার হওয়ার পরে নিয়োগ দুর্নীতি মামলা আরও কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য তাকিয়ে আছে রাজ্য। তবে গোপাল দলপতি-এর এহেন মন্তব্য মামলার তদন্ত করতে সহায়ক হবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।



