Ganga River : গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার

SHARE:

গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার

সাশ্রয় নিউজ ★ পূর্ব বর্ধমান : কেন্দ্রীয় সরকারের কর্মসূচি’ গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার”এই সচেতনতামূলক বার্তাকে সমাজের সকল স্তরে পৌঁছে দেওয়ার জন্য আজ কালনা পুরশ্রী মঞ্চে এক সভার আয়োজন করা হয় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে। তাতে উপস্থিত ছিলেন কালনার এস ডি ও সুরেশ জগত, এস আই প্রমুখ। এই সভার শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে। প্রদীপ প্রজ্জ্বলন করেন এস ডি ও সুরেশ জগত। তিনি বক্তব্যে ছাত্র-ছাত্রীদের মধ্যে দিয়ে সমাজের সকল স্তরে বার্তাটাকে পৌঁছে দিতে চাইলেন, গঙ্গা আমাদের কতটা প্রয়োজনীয়। এজন্য গঙ্গাকে নিরাপত্তা দান করা বিভিন্ন দিক থেকে অর্থাৎ তাকে দূষণমুক্ত রাখা, তাকে পরিষ্কার রাখা আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে দাঁড়ায়। এজন্য ছাত্র-ছাত্রীরাই অগ্রণী ভূমিকা নিয়ে এই ধরনের একটি শুভ কর্মসূচিকে সাফল্য দান করতে পারে।  এছাড়াও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল।  পরবর্তী  অনুষ্ঠান সূচিতে ছৌ নাচ , নৃত্যানুষ্ঠান, মাঝে মাঝে অতিথিদের বক্তৃতাতে অনুষ্ঠানটি অন্যমাত্রা পায়। তাছাড়া ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা হয়। বক্তাদের বক্তৃতায়  উঠে আসে,  সকলের মনে এটাই দৃঢ়প্রতিজ্ঞ হবার সময় যে গঙ্গাকে আর দূষিত নয় ,গঙ্গার জল আমাদের জীবনে যে কতটা প্রয়োজনীয় ,আমাদের এই ধরিত্রীকে শস্য শ্যামলায় পরিপূর্ণ করতে গেলে, সেই শুভ বার্তা সকলের মনের ভেতরে এক মঙ্গলময় দিক রচনা করুক এবং আমরা সেই মহতী কর্মেই যেন অগ্রণী ভূমিকা নিতে পারি। গঙ্গা আমাদের জীবনে কতটা প্রয়োজনীয় এবং আমাদের প্রিয় জিনিস কে ভালো রাখার দায়িত্ব আমাদের সকলের। সেই শুভ সুস্থ ভাবনাই সকলের মনে অনুরনিত হোক এই দিয়েই সভার অনুষ্ঠান শেষ হয়।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন