পার্থর জামাই ই ডি-র মুখোমুখি
সাশ্রয় নিউজ : ইডির নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চটোপাধ্যায়ের জামাই। কল্যাণময় ভট্টাচার্য। তিনি একাধিক কোম্পানির ডিরেক্টর পদে আছেন। জানা যাচ্ছে, তাঁর আর্থিক লেনদেনের দিকে পাখির চোখ গোয়েন্দাদের।
একটা কথার পুনঃ চল, কেঁচো থেকেই অনেক কেউটে বের হচ্ছে। এস এস সি দূর্ণীতিতে উঠে এল বেশ কিছু নাম। তার ভেতর কল্যাণময় ভট্টাচার্য। তিনি পশ্চিম মেদিনীপুরের ডি সি এম ইন্টারন্যাশনাল হাই স্কুলের চেয়ারম্যান। এর আগে কল্যাণময়কে ইডি দুবার তলব করলেও, জাননি। সোমবার সিজিও কমপ্লেক্সে পৌঁছন কল্যাণময়। জানা যাচ্ছে এসএসসি দুর্নীতি কাণ্ডে তাঁর নামের গন্ধ পাচ্ছে গোয়েন্দারা। কল্যাণময় ভট্টাচার্য-এর নাম ইতিমধ্যে ইডি চার্জশিটে আছে। বিপাকে তিনি। সোমবার বয়ান রেকর্ড করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই বয়ান বেশ গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।



