Incident : যাত্রীবোঝাই বাস পুকুরে, চমকে উঠল স্থানীয়রা

SHARE:

যাত্রীভর্তি বাস পুকুরে, চমকে উঠল স্থানীয়রা

সাশ্রয় নিউজ : হলদিয়ায় একটি বাস পুকুরে পড়ে গেল। জানা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটেছে। বাসটিতে আনুমানিক ৪৫ জন যাত্রী ছিল। চারজনই শিশু। বাসটিতে মহিলা ও শিশু ছিল ৬-৭ জন।
বাসযাত্রীদের উদ্ধার করে ঘটনা স্থলের কাছাকাছি একটি স্বাস্থ্য কেন্দ্রতে পাঠিয়েছে স্থানীয় মানুষজন ও পুলিশ। উল্লেখ্য, উদ্ধার কার্য অব্যাহত আছে।

চলদ্বীপায় নিয়ন্ত্রণ হারায় বাসটি। অতঃপর কাছেই একটি পুকুরে যাত্রীবাঝায় ওই বাস পুকুরে পড়ে গিয়েছে। আচমকা এই ঘটনায় হতচকিত স্থানীয়রা, একব্যক্তির কথায়, আমরা দূরে দাঁড়িয়ে কথা বলছিলাম, একটি বাস এলোমেলোভাবে চলতে চলতে পুজোর গেটে ধাক্কা দিল, চিৎকার, আর্তনাদ ভেসে এল বাসের ভেতর থেকে। তারপরই বাসটি পুকুরে পড়ে গেল।
বাসটি পড়ে যাওয়ার পরেই দ্রুততার সঙ্গে স্থানীয় মানুষ উদ্ধারকার্য শুরু করেন এবং পুলিশে খবর দেন। ঘটনাস্থলে ভবানীপুর থানার পুলিশ এসে পৌঁছয় কিছুক্ষণ পরে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন