করতোয়ায় নৌকাডুবিতে মৃত ৬৪, উদ্ধার হয়নি অনেকেই
সাশ্রয় নিউজ : বাংলাদেশে একটি ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকাটিতে ১০০ জনেরও বেশি যাত্রী ছিল।
করতোয়া নদী। পঞ্চগড় জেলা দিয়ে বয়ে যাওয়া ওই নদীতেই ঘটেছে মর্মান্তিক ঘটনা। ডুবুরি এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস টিম মোট ৬৪ জনের দেহ উদ্ধার করেছে বলে সংবাদ সূত্রে জানা গিয়েছে। একটি তদন্ত কমিটি তৈরি করে মর্মান্তিক ঘটনাটির কারণ খতিয়ে দেখছে প্রশাসন।
নৌকাটি উপজেলা বোদার আউলিয়া ঘাট থেকে ছাড়ে। যাচ্ছিল, বদেশ্বরী মন্দির অভিমুখে। শ্যালো ইঞ্জিনের নৌকাটি ছাড়ার অল্পক্ষণ পরেই দুর্ঘটনার আঁচ পান মাঝি। কিছু যাত্রী সাঁতার কেটে নিজেদের রক্ষা করলেও, অধিকাংশই আতঙ্কিত যাত্রী প্রাণ রক্ষা করতে পারেননি। জানা যাচ্ছে, এখনও পাওয়া যায়নি অনেক যাত্রীকেই।
ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরবেলা। তারপর থেকেই করতোয়ার চারপাশে প্রিয়জনদের হারানোর আর্তনাদ।



